ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবিন

সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের ঢাকার একটি শপিং মলের ভিডিও ভাইরাল হয়। আর ওই ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তাদেরকে নিয়ে চর্চা।

ভিডিওটিতে দেখা যায়, বসুন্ধরা শপিং মলে নির্মাতা আদনান আল রাজীবের হাত ধরে হাটছেন মেহজাবিন। এরপরই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে সামাজিক মাধ্যমে। বিভিন্ন গণমাধ্যমে তাদের শপিং মলে হাটার ভিডিও নিয়েও সংবাদ প্রকাশ হয়।

তবে এ বিষয়ে মেহজাবিন বলেন, আমি ভিডিওটি দেখেছি। কিন্তু আমার ভক্ত ও শুভাকাঙ্খী যা ভাবছেন তেমনটি কিছুই না। আর আমি আমার বন্ধুদের সঙ্গে হাত ধরে হাতটেই পারি। বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে চেষ্টা করি। পেছনে যাতে না পড়ে যাই, তাই হাত ধরে হাঁটি।

দুজনের মধ্যেকার সম্পর্ক নিয়ে জানতে চাইলে মেহ্জাবিন বলেন, সবাইকে জানিয়ে দিতে চাই এবং পরিস্কার বলতে করে বলতে চাই, আমি যেদিন বিয়ে করব সেদিন সবাইকে জানিয়ে বিয়ে করব। তার আগে এটা নিয়ে কোনও কথা বলব না।

ভিডিওতে তো সবই আছে। আমি একজন মানুষের হাত ধরেছি। হাত ধরার মুল বিষয় ছিল আশে পাশে অনেক মানুষ ছিল তাই হাত ধরে হেঁটেছি। মেহজাবিন ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রী। তাকে বিশেষ নাটক ও টেলিফিল্মে দেখা যায়। তবে এছাড়াও ভালো গল্পের নাটকেও তার চাহিদা অন্যদের চেয়ে তুঙ্গে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর