শাহীন চৌধুরী দ্বীপ এর জন্মদিনে ছাত্রলীগের মিলন মেলা

সাভারের আশুলিয়ায় ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ এর ২৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাসহ ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের নেতা ও আশুলিয়া থানাসহ স্থানীয় নেতাকর্মীদের এক মিলনমেলায় পরিণিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) আশুলিয়ার ইপিজেড এলাকার বাটলার’স চাইনিজ রেস্টুরেন্টে বর্ণাঢ্য আয়োজনের ভিতর দিয়ে জন্মদিন পালিত হয়।

ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের নেতা শাহীন চৌধুরী দ্বীপ এর জন্মদিন অনুষ্ঠান

আরিফুর রহমান আরিফ এর সঞ্চালনায় জন্মদিনের অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট, ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, আশুলিয়া থানা মটর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল হামিদ, আশুলিয়া থানা ছাত্রলীগ এর সহ-সভাপতি আমীর আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাসুদ দেওয়ান, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর দেওয়ান প্রমুখ সহ ঢাকা জেলা (উত্তর), আশুলিয়া থানা এবং ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় এবং স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে শাহীন চৌধুরী দ্বীপ এর ২৭তম জন্মদিবসের কেক কাটা হয়। এসময় তার দীর্ঘায়ু কামনা করেন আমন্ত্রিত সকল নেতৃবৃন্দ।

পরে ইপিজেড বাটলার’স চাইনিজ রেস্টুরেন্টে অতিথিবৃন্দ নৈশভোজে অংশগ্রহন করেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর