কাভার্ড ভ্যান চাপায় নারী শ্রমিক নিহত

ঢাকার সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যান চাপায় মনোয়ারা বেগম নামেরএক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার শিমুলতলা এলাকার ফান ফ্যাক্টরি নামের কারখানার সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম স্থানীয় পলমল গার্মেন্টস নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, তবে তাৎক্ষণিক ভাবে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর