শাড়ি কিনলেই পেঁয়াজ ফ্রি

সারা দেশে বৈইছে পেঁয়াজের ঝাঁঝ। গত ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার পর থেকেই দেশে পেঁয়াজের দাম আকাশচুম্বী। মিশর, তুরস্ক, মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করেও কমছে না দাম। পেঁয়াজের এই তীব্র ঝাঁঝের রেশ পড়েছে দেশের সবচেয়ে বড় ই-কমার্স সাইট দারাজেও।

শাড়ির সাথে পেঁয়াজ ফ্রি দেয়ার অফার চলছে অনলাইন মার্কেট প্লেস দারাজে। ফেরিওয়ালা ব্রান্ডের কালো ও সোনালি রঙের একটি সিল্কের শাড়ির সাথে ১ কেজি পেঁয়াজ ফ্রি দেয়া হবে বলে বলা হচ্ছে। এর মূল্য ধরা হয়েছে ১১৩০ টাকা।

লিঙ্কটির প্রশ্ন উত্তর সেকশনে দেখা যায় অনেকেই শাড়ির সাথে পেঁয়াজ ফ্রি দেয়ার বিষয়টি নিশ্চিত হতে প্রশ্ন করছে। একজন বিষয়টিকে ‘বছরের সেরা অফার’ বলেও অভিহিত করেছেন।

জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকেও বেশ আলোচনা চলছে শাড়ির সাথে পেঁয়াজ ফ্রি দেয়ার বিষয়টি নিয়ে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর