মানিকগঞ্জ ঘিওরে ২০০’শ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের পশু হাসপাতালের মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।সোমবার তাদের মানিকগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী টাঙ্গাইল জেলার আকুঢ় টাকুঢ় গ্রামের সৈয়দ শহিদুর রহমানের ছেলে মোঃ মশিউর রহমান(২৮), মাহবুবুর রহমানের ছেলে মোঃ গোলাম মোর্শেদ(২৬)।
ঘিওর থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ ঘিওর থেকে মটর সাইকেল যোগে আসামীরা টাঙ্গইলের দিকে যাচ্ছিল।
ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলতাফ হোসেন রোববার রাতে পুলিশ ফোর্স নিয়ে স্থানীয় পশু হাসপাতাল মোড় এলাকায় চেকপোষ্ট বসিয়ে দুইশ পিচ ইয়াবাসহ দুজনকে আটক করেন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এম.কে