ভোলার ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র

ভোলার ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। এ ঘটনায় যে মামলা হয়েছে, তাতে সত্য বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করা হয়। সোমবার দুপুরে, বিচারপতি এফ আর এম নাজমুল হাসান ও বিচারপতি কামরুল কাদেরের বেঞ্চ এই মন্তব্য করে।

ফেসবুক পোস্টকে ঘিরে ভোলায় যে সংঘর্ষের ঘটনা ঘটে, তা আদালতের নজরে আনলে এ ঘটনাটিকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উদ্বেগ প্রকাশ করে হাইকোর্ট। তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করা হয়।

আপাতত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি খতিয়ে দেখছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হলে তখন হস্তক্ষেপ করবে হাইকোর্ট; বলেও মন্তব্য করেন হাইকোর্ট। উল্লেখ্য, ফেসবুক আইডি হ্যাক করে একটি অবমাননাকর মেসেজ ছড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে রবিবার ভোলা বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে চারজন নিহত ও ১০ পুলিশ সদস্যসহ দেড় শতাধিক আহত হন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর