নোয়াখালীর নতুন থানা ভাষানচর

নিকার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নোয়াখালীর ভাষানচরকে নতুন থানা হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে নিকার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে দুপুরে সচিবালয়ে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

নিকার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে নতুন করে সাতটি থানা ও একটি পৌরসভা গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিকার।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগ ও জননিরাপত্তা বিভাগ থেকে মোট ১৫টি প্রস্তাব করা হয়। এরমধ্যে জননিরাপত্তা বিভাগ প্রস্তাবিত দর্শনা, পদ্মাসেতু (উত্তর ও দক্ষিণ), ঠাকুরগাঁওের ভুল্লি, নোয়াখালীর ভাষানচর, দক্ষিণ রাঙ্গুনিয়া, কক্সবাজারের ঈদগাহ এলাকাকে নতুন করে থানা প্রতিষ্ঠায় সম্মতি দিয়েছে নিকার বৈঠক। এছাড়া স্থানীয় সরকার বিভাগ প্রস্তাবিত সিলেটের বিশ্বনাথকে পৌরসভা গঠনের সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, আমরা নতুন থানার জায়গা পরিদর্শন করে এসেছে। সকল কিছু প্রস্তুত আছে, নোয়াখালীর ভাষানচরে একটি নতুন থানা হবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর