ঠাকুরগাঁওয়ে থ্রি-হুইলার উল্টে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষিকার, আহত ৫

ঠাকুরগাঁওয়ের থ্রি-হুইলার (পাগলু) উল্টে এক মাদ্রাসা শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানান কর্মরত মাদ্রাসা সুপার দবিরুল ইসলাম।

নিহত মাদ্রাসা শিক্ষিকা শাহনাজ বেগম মলি (৩৯) সদর উপজেলার রুহিয়া থানাধীন ঘনিমহেশপুর গ্রামের মকবুল হোসেনের স্ত্রী। তিনি রুহিয়া উম্মুল মুমেনীন হযরত খাদিজাতুল কোবরা বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে সকাল ৯টায় মাদ্রাসা যাওয়ার পথে ঠাকুরগাঁও- রুহিয়া সড়কের বলদিয়া পুকুর নামক স্থানে যাত্রীবাহী পাগলু উল্টে গুরুতর আহত হন মলি। এ সময় তার সাথে থাকা আরও ৫ জন শিক্ষিকা আহত হন।

এসময় স্থানীয়রা উদ্ধার করে আহত ৫ শিক্ষিকাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এবং গুরুতর অবস্থায় শাহনাজ বেগম মলিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসকগণ মাদ্রাসা শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর