১১ দফা দাবিতে আন্দোলনে নামা ক্রিকেটাররা নারী ক্রিকেটারদের পাশে চান।
বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। দাবি না মানলে সব ধরনের ক্রিকেট থেকে বিরত থাকার ঘোষণাও দিয়েছেন সাকিব-তামিম-মুশফিকরা। সোমবার, বিসিবির একাডেমি মাঠে সাকিবের নেতৃত্বে সমবেত হন দেশের ক্রিকেটাররা। তবে, এই আন্দোলনকে সফল করতে দেশের নারী ক্রিকেটারদের পাশে চেয়েছেন শীর্ষ ক্রিকেটাররা।
জাতীয় লিগ, বিপিএল, প্রিমিয়ার লিগসহ বিভিন্ন খেলার ম্যাচ ফি বাড়ানোসহ নানা বিষয়ে ক্ষোভে ফুঁসছেন সিনিয়র ক্রিকেটাররা। চলতি জাতীয় লিগেও আশ্বাস দিয়েও বাড়ানো হয়নি ম্যাচ ফি। আগের মতই প্রথম স্তরের ম্যাচ ফি ৩৫ হাজার ও দ্বিতীয় স্তরের ক্রিকেটারদের ম্যাচ ফি রাখা হয়েছে ২৫ হাজারই। এ নিয়ে, বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার এর আগেও তাদের অসন্তোষের কথা জানান।
ক্রিকেটারদের দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রথম শ্রেণির ক্রিকেটার ও জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়ানো, ঘরোয়া ক্রিকেটের টুর্মামেন্টের সংখ্যা বাড়ানো, বিসিবির গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে অন্যান্য বেতনভুক্ত কর্মীদের বেতন-ভাতা বৃদ্ধিসহ মোট দাবি রয়েছে ১১টি। এছাড়াও ঘরোয়া লিগগুলোতে ক্রিকেটারদের ম্যাচ ফি ন্যুনতম ১ লাখ টাকা নির্ধারণ করা দাবিও জানিয়েছেন তারা।
ঘরোয়া লিগে ম্যাচ ফি ন্যুনতম ১ লাখ টাকা নির্ধারণ করা, সারা বছরের জন্য ফিজিও রাখা। ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ানো ছাড়াও গ্রাউন্ডসম্যানদের বেতন বাড়ানোর দাবিও জানিয়েছেন ক্রিকেটাররা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আসন্ন ভারত সফর জন্য ক্যাম্পেও যোগ না দেয়ার ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা। এমনকি, তারা ন্যাশনাল লীগের তৃতীয় রাউন্ডেও না খেলার ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা।
বার্তাবাজার/কে.জে.পি