লক্ষ্মীপুর সদর উপজেলা নবগঠিত চন্দ্রগঞ্জ থানা ঘোষনার পর এই প্রথম ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল থেকে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলে সম্মেলনের প্রথম অধিবেশনের কার্যক্রম।
স্থানীয় হাজিপাড়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনের সিংহভাগ ছাত্রলীগ কর্মীদের মধ্যে তালেব সমর্থকদের অবস্থান ছিল বেশি। সভাপতি প্রার্থী নাম তুলতেই তালেব ভাই তালেব ভাই শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো সম্মেলন স্থল।
মাঠের পশ্চিম অংশ জুড়ে ছিল তালেব সমর্থিত কয়েক হাজার নেতাকর্মী। প্রত্যেক কর্মীদের হাতে পেষ্টুন আর গায়ে ছিল লাল কালি মাখা তালেব সমর্থিত পরিহিত সাদা গেঞ্জি। কিছুক্ষন পর পরই বঙ্গবন্ধু, শেখ হাসিনা নাম সহ দলীয় বিভিন্ন শ্লোগান দিয়ে মাঠ উচ্ছাসিত রাখছেন তারা।
এদিকে অন্যান্য প্রার্থীদের সমর্থকরাও ছিল চোখে পড়ার মতো। সুন্দর ও সু-শৃঙ্খল বজায় রেখে ৬ থেকে ৭ ঘন্টা উপস্থিত থেকে সম্মেলনকে সাফল্য করেছে এসব নেতাকর্মীরা।
তবে আগামীর চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগকে সু-সংগঠিত করতে তালেবকেই নেতৃত্বে থাকা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা সু-শীল সমাজ ও দলীয় সংগঠনের অংঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন প্রমূখ।
বার্তাবাজার/এম.কে