ইয়াবা মামলায় দুই আসামিকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে কক্সবাজার আদালত। আজ সোমবার (২১ অক্টোবর) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা জজ সৈয়দ মোহাম্মদ ফাখরুল আবেদিন এ রায় প্রদান করেন।
সাজা প্রাপ্তরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার মৃত আবুল হাশেমের ছেলে মোঃ জসিম (২০) ও একই এলাকার মোস্তাক আহমদের ছেলে মোঃ ফোরকান (২১)।
রায় প্রদানকালে দুই আসামি আদ্লতে উপস্থিত ছিলেন।আসামির পক্ষে মামলা পরিচালনা করেন- এডভোকেট এইচএম শাহজাহান। রাষ্ট্রপক্ষের ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ জিয়া।
উল্লেখ্য, ২০১৭ সালের ২ ডিসেম্বর রামু তুলাবাগান এলাকায় হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী সিএনজি তল্লাশি করে ৩০০০ ইয়াবাসহ মোঃ জসিম ও ফোরকানকে আটক করে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।
এই ঘটনায় এএসআই তছলিম উদ্দিন বাদী হয়ে রামু থানায় জিআর-৪৪১/১৭ মামলা দায়ের করেন। যার এসটি মামলা নং -৫৪১/১৮।
বার্তাবাজার/এম.কে