সূতিপাড়া ইউনিয়নে ১৪ লক্ষাধিক টাকার ইজিপিপি প্রকল্প সম্পন্ন

ঢাকার ধামরাই উপজেলার ৯নং সূতিপাড়া ইউনিয়ন পরিষদে ২০১৮-১৯ ইং অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) ২য় পর্যায়ের প্রকল্পে সরকারী বরাদ্দের ১৪ লক্ষ ৪৮ হাজার টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সরেজমিন পরিদর্শনে গিয়ে বিষয়টি জানা যায়।

এর আগে ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট তথ্য অধিকার আইনে এ বিষয়ে তথ্য চাওয়া হয়। প্রাপ্ত তথ্যের অনুসন্ধানে গেলে বিষয়টি সামনে আসে।

২০১৮-১৯ ইং অর্থবছরে এই ইউনিয়নে ইজিপিপি কর্মসূচির আওতায় মোট ৫টি প্রকল্পেরাস্তার উন্নয়ন কাজে সরকারী বরাদ্দ আসে।

প্রকল্পগুলো হলো-
বেলীশ্বর পশ্চিম দিকে ওফাজ উদ্দিনের বাড়ীর রাস্তার ফ্লাট সলিং হতে বেলীশ্বর আয়নাল এর বাড়ী পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ। ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মেহের আলী দেওয়ান এর তত্বাবধানে এই কাজটি ৩৪ জন হতদরিদ্র শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে সম্পন্ন করে। এই কাজের জন্য সরকারী বরাদ্দ আসে মোট ২ লক্ষ ৭২ হাজার টাকা।

কিশোরীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ হতে বিলকেষ্টী মতিয়ার রহমানের বাড়ী পর্যন্ত রাস্তা পুনঃনির্মান জাজে সরকারী বরাদ্দ আসে মোট ২ লক্ষ ৭২ হাজার টাকা। ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল বাশারের তত্বাবধানে এই কাজটি ৩৪ জন হতদরিদ্র শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে সম্পন্ন করে।

ভাটারখোলা বলাই এর বাড়ী হতে আতাউর এর বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ এবং ভাটারখোলা আবেদ আলীর বাড়ী হতে সূতিপাড়া ইউনিয়নের সীমানা পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ কাজে মোট ২ লক্ষ ৭২ হাজার টাকা সরকারী বরাদ্দ আসে। ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাবুল আক্তার উক্ত বরাদ্দ দিয়ে দৈনিক ২০০ টাকা মজুরিতে
৩৪ জন হতদরিদ্র শ্রমিক ব্যবহার করে মোট ৪০ দিনে কাজটি শেষ করেন।

শ্রীরামপুর ঘোষপাড়া মন্দির হতে হাছানের মিল হয়ে মাদ্রাসার ইটের সলিং রাস্তার সংযোগ পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ কাজটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইদ্রিস আলীর তত্বাবধানে সম্পন্ন হয়। সরকারী বরাদ্দের ২ লক্ষ ৭২ হাজার টাকায় ৩৪ জন হতদরিদ্র শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরি নিয়ে মোট ৪০ দিনে কাজ শেষ করে।

সর্বশেষ প্রকল্পটি হলো, সিন্দুলিয়া নছুর বাড়ী হতে বদ্দুর বাড়ী পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ এবং নাছিরের দোকান হতে সিন্দুলিয়া কবরস্থান পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ কাজ। এখানে সরকারী বরাদ্দ আসে মোট ৩ লক্ষ ৬০ হাজার টাকা। এই টাকার বিপরীতে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল হানিফ ৪৫ জন হতদরিদ্র শ্রমিকদের দৈনিক ২০০ টাকা মজুরিতে ৪০ দিনে কাজ শেষ করেন।

উক্ত ৫টি প্রকল্পস্থানের স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সরকারি বিধি মেনে হতদরিদ্র শ্রমিকদের দিয়েই কাজগুলো করা হয়েছে।

ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী মাহবুব জানান, উক্ত ৫টি প্রকল্পের কাজ চলাকালীন তারা পরিদর্শন করেছেন এবং সেখানে সরকারী বিধির কোনো ব্যত্যয় ঘটতে দেখেননি।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর