নোয়াখালীর চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রবকে সন্ত্রাসীরা পঞ্চগড়ে নির্মম ভাবে হত্যা করে। তার মস্তকবিহীন মরদেহ পঞ্চগড়ের সুইস গেইটের নীচে পেলে চলে যায়। এ হত্যা কান্ডের বিচারের দাবীতে আজ মঙ্গলবার দুপুরে চৌমুহনী পাবলিক হল গেইট সম্মুখে ফেনী-চৌমুহনী মহাসড়কে বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চৌমুহনী বাজারের ব্যবসায়ী নেতা ওমর ফরুক চৌধুরী, চেয়ারম্যান এম.এ জলিল চৌধুরী, এবিএম ফরুক, মোঃ আবুল কালাম, জাহাঙ্গীর আলম মেম্বার, আবদুল মান্নানসহ অনেকেই।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন চৌমুহনী বাজারে ব্যবসায়ীমহল, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তাগণ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর বিচার দাবী করেন প্রধানমন্ত্রীর নিকট।
উল্লেখ্য: এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে পঞ্চগড় তেতুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে যার নাম্বার ২৬,৬/১(৩)। তাং- ১৯.১০.১৯ ইং।
বার্তাবাজার/এম.কে