ক্রিকেট বর্জনের ঘোষণা টাইগারদের

হঠাৎ প্রতিবাদে মুখর বাংলাদেশের ক্রিকেটাররা। বেতন ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে একজোট হয়েছেন সাকিব-তামিম-মুশফিকসহ প্রায় সবাই। দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুমকিও দিয়েছেন তারা।

পারিশ্রমিক ইস্যুতে সাকিব আল হাসানের নেতৃত্বে বিসিবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীমরা- জমায়েত হন মিরপুরে একাডেমি ভবনের সামনে।

সোমবার দুপুর ২টায় প্রথমে তারা তাদের প্রতিবাদ জানিয়েছেন বিসিবিতে। এরপর পৌনে ৩টার দিকে বিসিবি একাডেমির সামনে এসে জড়ো হন তারা। এরপর মিডিয়ার সামনে নিজেদের বক্তব্য তুলে ধরলেন সাকিব আল হাসান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর