ল্যাম্পপোস্টে স্বামীকে বেঁধে পেটালেন স্ত্রী

স্বামী-স্ত্রীর ছাড়াছাড়ি হয়েছে পাঁচ বছর। দীর্ঘ সময় পর হঠাৎ করেই বাসে স্বামীকে দেখতে পান স্ত্রী। আর তাতেই স্ত্রী বাধিয়ে দিলেন তুলকালাম কাণ্ড।

ভারতের কলকাতার বর্ধমানগামী একটি বাসে ঘটেছে এ ঘটনা। এরই মধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, এ দম্পতি পাঁচ বছর ধরেই আলাদা থাকেন। আদালতে তাদের বিবাহ বিচ্ছেদ মামলাও চলছে। এ দীর্ঘ সময়ে কখনো দেখা হয়নি তাদের। বাসে হঠাৎ করেই দু’জন মুখোমুখি হয়ে যান। দেখা হতেই জুড়ে দিলেন তর্ক। এরপর ধস্তাধস্তি। কিছুক্ষণ পরেই স্বামীকে বেদম পেটাতে শুরু করেন স্ত্রী।

বাসের মধ্যে মারামারি করায় দুজনকেই বাস থেকে নামিয়ে দেন যাত্রীরা। এরপর স্ত্রী আরও আগ্রাসী হয়ে ওঠেন। রাস্তায় স্বামীকে ল্যাম্পপোস্টে বেঁধেও রাখেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন। স্বামী-স্ত্রী দু’জনকেই নিয়ে যান থানায়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর