শপথ নিলেন হাইকোর্টের ৯ অতিরিক্ত বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়িত্বপ্রাপ্ত নয়জন বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ চৌধুরী।

সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে শপথ বাক্য পাঠ করেন বিচারপতি মাহবুবুল ইসলাম।

এরপর একে একে শপথ নেন শাহেদ নুরউদ্দিন, ডক্টর জাকির হোসেন, ডক্টর আখতারুজ্জামান, মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদার মিন্টু, কাজী ইবাদত হোসেন, কে এম জাহিদ সরওয়ার কাজল, এ কে এম জহিরুল হক ও কাজী জিনাত হক।

রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথ গ্রহণের তারিখ হতে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর