গাজীপুরে ৪০০ বস্তা সরকারি চাল জব্দ

গাজীপুরের কালিয়াকৈরে রাইস মিল থেকে প্রায় ৪০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন রোববার (২০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির এ বিপুল পরিমাণ চাল জব্দ করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪০০ বস্তা চালসহ একটি ট্রাক পালিয়ে যায়। মিলের মালিক সুমন পালিয়ে গেলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মিলের এক শ্রমিককে আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সবুর জানান, উদ্ধার চাল কালিয়াকৈরের খাদ্য গোদাম থেকে বিক্রি করা হয়েছে। এসব চাল বাজারে উচ্চ মূল্যে দাদা রাইচ কোম্পানির নামে বিক্রি করা হতো।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর