কে এই চয়ন ইসলাম?

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস সামনে রেখে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সে কমিটিতে চমক হিসেব আহ্বায়ক করা হয়েছে চয়ন ইসলামকে। এ ছাড়া সদস্য সচিব করা হয়েছে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে রোববার (২০ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে যুবলীগের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে ওমর ফারুক চৌধুরীকে। আগামী ২৩ নভেম্বরের যুবলীগের সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে গণমাধ্যমে চয়ন ইসলামের নাম আসা মাত্রই নেতাকর্মী, সমর্থকদের ও সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে সৃষ্টি হয় আগ্রহ। অনেকের মনেই ঘুরপাক খায় কে এই চয়ন ইসলাম-এমন প্রশ্ন?

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য চয়ন চৌধুরী। ১৯৯৮ সালের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়ে জাতীয় সংসদে যান তিনি।

২০০৮ সালের জাতীয় নির্বাচন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।

তৎকালীন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অসহযোগিতায় পূর্ণাঙ্গ কমিটি দিতে না পারার কারণ দেখিয়ে ২০১৪ সালের ১৭ অক্টোবর সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছিলেন চয়ন ইসলাম।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর