১৪ দিনের রিমান্ডে কাউন্সিলর রাজীব

অস্ত্র ও মাদক আইনের মামলায় মোহাম্মদপুরের ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে ১৪ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রোববার (২০ অক্টোবর) এক রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।

এর আগে, রোববার রাত ৯টার দিকে রাজধানীর ভাটারা থানা রাজীবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে র‌্যাব। পরে তাকে ভাটারা থানা সোর্পদ করা হয়।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আফতাব উদ্দিন সড়কের ৪০৪ নম্বর বাড়ি থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গ্রেফতার করে র‌্যাব। ওই বাড়ি থেকে অবৈধ অস্ত্র ও মদ উদ্ধার করা হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর