ভোলায় নিহতের প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ, থানায় ইট-পাথর নিক্ষেপ

ভোলার বোরহান উদ্দিনে তৌহিদি জনতার মিছিলে পুলিশের গুলিতে ৪ জন নিহত হওয়ার প্রতিবাদে হাটহাজারী বাজার এলাকায় দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়কে অবস্থান নেয়।

এ সময় শিক্ষার্থীরা হাটহাজারী মাদ্রাসার সম্মুখে, হাটহাজারী বাজার, মেডিকেল গেট, ভূমি অফিসের সামনে, কলেজ গেট ও বাসস্টেশন এলাকার মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল, থানায় ইট-পাথর নিক্ষেপ করে ভাঙচুরসহ সড়ক অবরোধে করে রাখে। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা একপর্যায়ে হাটহাজারী মডেল থানায় ইট-পাটকেল নিক্ষেপ করে মূল ফটক ও কাচের দরজা এবং জানালার কাচ ভাংচুর করে। এ সময় তারা পার্শ্ববর্তী সীতাকালী মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করলে মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা তাদের রুখে দেয় এবং মন্দিরে হামলা তথা যাতে ইট-পাটকেল নিক্ষেপ করতে না পারে এ জন্য তারা বেশ জোরালো ভূমিকা পালন করে।

হাটহাজারি থানার ওসি (তদন্ত) মো. তৌহিদুল ইসলাম বলেন, মাদ্রাসার ছাত্ররা থানায় ইটপাটকেল মেরেছে। কোন আহত বা গ্রেফতার নেই।

উল্লেখ্য, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার প্রতিবাদে ভোলায় বোরহানউদ্দিন উপজেলায় মুসল্লিদের একটি সমাবেশে পুলিশ-জনতার সংঘর্ষে চারজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। তারই প্রতিবাদে শিক্ষার্থীরা সন্ধার পরেএমন বিক্ষোব্ধ হয়ে ওঠে।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর