বোমা সন্দেহে ল্যাগেজ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

বোমা সন্দেহে ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজ এলাকায় একটি ল্যাগেজ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার (২০ অক্টোবর) রাত ৮ টা থেকে এটি ঘিরে রেখেছে পুলিশ ও র‍্যাব। সেইসঙ্গে আশপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে থাকতে বলেছেন তারা।

পুলিশ জানায়, পাটগুদাম ব্রিজ এলাকায় ময়মনসিংহ বাসটার্মিনালের উল্টো দিকে সকাল থেকে সারাদিন লাল রঙের একটি ল্যাগেজ পড়ে থাকতে দেখেন ট্রাফিক পুলিশের এক সদস্য। পরে সন্দেহ হলে সন্ধ্যায় উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এবং র‍্যাবের সিইও লে. কর্ণেল ইফতেখার উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকতারা।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি সাংবাদিকদের জানান, লাল রংয়ের ল্যাগেজটি রহস্যজনক। বোম ডিসপোজাল ইউনিট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। খবর দেয়া হয়েছে বোম ডিসপোজাল ইউনিট ঢাকা থেকে আসতেছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর