নীলফামারীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পীরপাড়া ২০ অক্টোবর রবিবার সকালে ১কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হচ্ছে লক্ষণপুর পীরপাড়ার মৃত খায়ের উদ্দিনের ছেলে তোফায়েল (৪৫) ও বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমহনী মাঝাপাড়ার গুলজারের বাড়ির ভাড়াটিয়া জসিম উদ্দিন (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এসআই সাইদুর ও এসআই সাইদুল ইসলাম সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমহনী বাজারে অভিযান চালায়। এসময় চৌমহনী থেকে পীরপাড়ার দিকে যাওয়ার সময় সন্দেহভাজন একটি ইজিবাইকের গতি রোধ করে।

তল্লাসী চালিয়ে ইজিবাইকের চালকের সিটের নিচ থেকে ১কেজি ৮শ’ গ্রাম ওজনের পলিথিন ব্যাগে পেচানো গাঁজা উদ্ধার করা হয়। পলিথিন ব্যাগের মালিক হিসেবে যাত্রীবেসী জসিম এসময় পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে সে জানায় জব্দকৃত গাঁজা পীরপাড়ার তোফায়েলের। তার বক্তব্য অনুযায়ী পীরপাড়াস্থ তোফায়েলের বাড়িতে তল্লাসী চালিয়ে গাঁজা মাপার পাল্লা উদ্ধার করা হয়।

এমতাবস্থায় তোফায়েলকেও আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং-৫। আটককৃতদের নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈয়দপুর থানা পুলিশ গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর