ময়মনসিংহে আশার উদ্যোগে ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ টাকা এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দুপুরে শহরের দিঘারকান্দা এলাকায় আসপাডা ট্রেনিং একাডেমির হল রুমে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান প্রত্যেক শিক্ষার্থীকে চরিত্রবান ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান।
আশা’র ডিভিশনাল ম্যানেজার শ্যামল চন্দ্র ধরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনন্দ মোহন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিক, আশা’র প্রোগ্রাম ডিরেক্টর এ এস এম তৌহিদ, জয়েন্ট ডেপুটি ডিরেক্টর গিয়াস উদ্দিন, জেলা কর্মকর্তা মির্জা সাইফুল ইসলাম।
পরে অতিথিবৃন্দ ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার জেলার ৪৭ জন জিপিএ-৫ প্রাপ্ত সুবিধা বঞ্চিত দরিদ্র অর্ধশত মেধাবী শিক্ষার্থীদের হাতে পাঁচ লাখ টাকা এককালীন বৃত্তির অর্থ তুলে দেন।
বার্তাবাজার/এম.কে