যশোর ঝিকরগাছায় ১৬ দলীয় কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব

যশোর ঝিকরগাছা হড়িয়াদেয়াড়ায় ১৬ দলীয় কাবাডি প্রতিযোগিতার আজ চূড়ান্ত পর্ব ছিল।রবিবার ২০(অক্টোবর) বিকালে হাড়িয়াদেয়াড়া গ্রামবাসীর আয়োজনে কপোতাক্ষ নদের তীরে ফাইনালে লক্ষ্মীপুর দলকে ২-০ পয়েন্টে হারিয়ে চান্দুটিয়া দল বিজয়ী হয়।

চ্যাম্পিয়ন দলকে একটি গরু ও বিজিত দলকে ছাগল পুরষ্কার দেয়া হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ)ডাঃনাসির উদ্দীন।

ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেনের সভাপতিত্বে পুরষ্কার বিতরণীতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও ঝিকরগাছা থানার (ওসি)আব্দুর রাজ্জাক।এ ছাড়াও উপস্থিত ছিলেন ঝিকরগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান।

উল্লেখ্য,গত ৪ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টে ১৬ টি দল নকআউট পদ্ধতিতে অংশ নেয়।ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন আমিনুর রহমান হেলাল ও মেম্বর শহিদুল ইসলাম।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর