যশোর-বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

যশোর বেনাপোল পোর্ট থানা পুলিশ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আনারুল ইসলাম(৩০)কে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত আসামি আনারুল ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি নারায়নপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে৷

রবিবার (২০শে অক্টোবর) এএসআই আলমগীর হোসেন, কনস্টেবল চঞ্চল কর্মকার ও কনস্টেবল মোঃ খলিলুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ি নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে আনারুল ইসলামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানার ওসি মোঃমামুন খান “বার্তা বাজারের” যশোর প্রতিনিধি মোঃলোকমান হোসেন কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গোপনে বাড়িতে অবস্থান করছে এমন সংবাদে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়৷

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে৷

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর