নোয়াখালীতে ১৬ বছর পর উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে সবদিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকার আগামী অর্থ বছরে নোয়াখালীতে ৩ হাজার ৫শত ৬০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে।

বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে রোববার সকালে বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এ সব কথা বলেন।

উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি ডাঃ এবিএম জাফর উল্যাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ এমপি’র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুন রশিদ কিরণ, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরর্শেদ আলম, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দ্বিতীয় অধিবেশনে বিকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি সেন্ট্রাল কমিউনিটি সেন্টারে সকল কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতায় আগামী ৭ দিনের ভিতরে কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত দেন।

অপরদিকে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নোয়াখালী – ৩ আসনের এমপি আলহাজ্ব মানুনুর রশিদ কিরণ বলেন এখনও পূর্বের কমিটি বহাল রয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর