বগুড়ায় সেপটিক ট্যাংকের গ্যাসে দুই নির্মান শ্রমিক নিহত

বগুড়ার ধুনটে সেপটিক ট্যাংকের গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিকরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার তল্লাতলা গ্রামের সৈয়দ আলীর ছেলে মহিদুল ইসলাম (৩৫) ও একই গ্রামের তাজেম মণ্ডলের ছেলে মিনহাজুল (২৭)।

স্থানীয়রা জানায়, কাহালু উপজেলার নাংলু গ্রামের বেলাল হোসেন আকন্দের বাড়িতে টয়লেটের সেপটিক ট্যাংকের নির্মাণ কাজ চলছিল। কয়েকদিন আগে ওই সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই দেওয়া হয়।

রোববার সকালে নির্মাণ শ্রমিক মহিদুল ও মিনহাজুল ওই ট্যাংকের ঢালাই কাজে ব্যবহৃত সাটারিং কাঠ খোলার জন্য ট্যাংকের ভেতরে প্রবেশ করলে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

এব্যাপারে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, নিহত দুই নির্মাণ শ্রমিকের মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর