দুর্নীতির কোন সুযোগ নেই : প্রানী সম্পদ প্রতিমন্ত্রী

সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে তাই দুর্নীতির কোন সুযোগ নেই বলে জানালেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খাঁন খসরু।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে সাভারের সিএন্ডবি এলাকায় কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি মৎস্য অধিদপ্তর ঢাকা এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকে একথা জানান তিনি।

মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী এসময় আরও বলেন বাংলাদেশে কোন মন্ত্রণালয়ে দুর্নীতি হচ্ছে না, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে তাই দুর্নীতির কোন সুযোগ নেই। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, আশা ভঙ্গের কারনে ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খাঁন মেনন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন।
এছাড়া, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ থেকে এখন মাছ-মাংস বিদেশে রপ্তানী করা হচ্ছে।

মতবিনিময় সভায় এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছ উদ্দিন মন্ডল, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মানিক মিয়া প্রমুখ।

প্রসঙ্গত, গতকাল বরিশালে এক অনুষ্ঠানে রাশেদ খাঁন মেনন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ এবার ভোট কেন্দ্রে আসতে পারেনি।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর