থানায় যুবককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

যশোরে পুরাতন সোফা কেনাকে কেন্দ্র করে এক যুবককে আটক ও নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

দুপুরে, যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্যাতিত যুবকের পরিবার অভিযোগ করেন: হাবিবুর রহমান তিন মাস আগে একটি পুরানো সোফা সেট কেনেন। কিন্তু সেই সোফা সেটটি বাঘারপাড়া উপজেলার খাজুরা ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম নিতে চান। কিন্তু হাবিবুরের বাবা সোফা সেটটি বাড়িতে নিয়ে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে ১৬ই অক্টোবর সন্ধ্যায় হাবিবুরকে আটক করে ক্যাম্পে নিয়ে বেধড়ক মারপিট এবং একলাখ টাকা দাবি করেন রফিকুল।

টাকা দিতে না পারায় ৫০ পিস ইয়াবা দিয়ে হাবিবুরকে চালান দেয়া হয় বলে অভিযোগ করেন পরিবার। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হাবিবুরকে মুক্তি দেয়ার জন্য সবার সহযোগিতা চাওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর