মাদক, জঙ্গী ও রাগিংকে না বলি – সাংস্কৃতিক মননশীললতা গড়ে তুলি’ স্লোগান সামনে রেখে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শুরু হয়েছে সাংস্কৃতিক সপ্তাহ। রবিবার (২০ অক্টোবর ) সকাল সাড়ে এগারটায় র্যালির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।
বেলুন, ফেস্টুন, ব্যানারে সজ্জিত র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
র্যালি শেষে অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, সংস্কৃতিহীনতার কারণে বিভিন্ন দেশে হানাহানি হচ্ছে। সাংস্কৃতিক বিকাশ থাকলে এর থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। উন্নতির জন্য অর্থনীতিই সব নয়, মানসিক খোরাকে দরিদ্রতা থাকলে প্রকৃত উন্নয়ন ঘটে না।
রবিবার (২০ অক্টোবর ) থেকে বৃহস্পতিবার (২৫ অক্টোবর ) পর্যন্ত স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। চলবে প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০টা পর্যন্ত।
অনুষ্ঠানে ইভেন্টগুলোর মধ্যে রয়েছে নৃত্য, গান, কবিতা, অভিনয়, বির্তক, ফ্যাশন শো, কোরিওগ্রাফি, কৌতুক, ম্যাজিক শো ও ডকুমেন্টারি।
বার্তাবাজার/এম.কে