ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলে দেখা গেছে, এ বছর ‘ক’ ইউনিটের নৈর্ব্যক্তিক ও লিখিত অংশে সমন্বিতভাবে পাস করেছেন ১১ হাজার ২০৭ জন পরীক্ষার্থী। সমন্বিতভাবে পাসের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।
‘ক’ ইউনিটের এক হাজার ৭৯৫টি আসনের বিপরীতে এবার ৮৮ হাজার ৯৯৬ জন ভর্তিচ্ছু আবেদন করে। এর মধ্যে পরীক্ষা দেন ৮৫ হাজার ৮৭৯ জন।

পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে ফল জানতে পারবেন। এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DUKHARoll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানা যাবে। পরীক্ষা সংক্রান্ত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর