ইবিতে অফিস সহায়ক কর্মচারী সমিতির অফিস উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিস সহায়ক কর্মচারী সমিতির অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় মসজিদ ভবনের নীচতলায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী কর্মচারী সমিতির এ অফিস উদ্বোধন করেন।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফ, পরিবহন প্রশাসক ও শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, সহকারী প্রক্টর আনিচুর রহমান প্রমুখ।এছাড়া সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন সমিতির সভাপতি আতিয়ার রহমান।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর