বোরহানউদ্দিনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নামছে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দ্রুত মোতায়েনের জন্য ১টি প্লাটুনকে নেয়া হয়েছে হেলিকপ্টারে।

এদিকে, পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

এর আগে, শনিবার (১৯ অক্টোবর) ফেসবুক স্টেটাসকে কেন্দ্র করে এক যুবককে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ। এ ঘটনার জেরে রোববার সকাল ১০টার দিকে এলাকাবাসী বোরহানউদ্দিন থানা ঘেরাও করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর