‘যারা দেশে অবৈধ ভাবে টাকা পয়সার মালিক হয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে’- জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার (২০ অক্টোবর) দুপুরে সাভারের আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অরুনিমা গ্রুপের ডিএমসি এ্যাপারেলস এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রী এসময় আরও বলেন,, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতেই প্রধানমন্ত্রী দুর্নীতিপরায়ণ ও অবৈধ কাজে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নির্দেশনা দিয়েছেন। আর বর্তমানে সেই অভিযানই চলছে। প্রধানমন্ত্রী সব সময় সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ছিলেন। সেটা নিয়েই কাজ চলছে।
স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে এসময় আরও উপস্থিত ছিলেন- অরুনিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবেদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারুক-উল-ইসলাম, মহা ব্যবস্থাপক সৈয়দ হামিদুল করিম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাঈদুর রহমান, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মঞ্জু প্রমুখ সহ অন্যান্যরা।
বার্তাবাজার/এম.কে