সাগর-রুনি হত্যা: তদন্ত শেষ না হওয়ায় হাইকোর্টের ক্ষোভ

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের উচ্চ আদালত।

একই সঙ্গে মামলার যাবতীয় কাগজসহ আগামী ৬ নভেম্বর তদন্ত কর্মকর্তাকে হাজির হতে বলা হয়েছে। তানভীর নামে এক আসামির আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতির সাগর সরোয়ার ও মেহেরুন রুনী। বর্তমানে এ মামলার তদন্ত করছে র‍্যাব।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর