পরীক্ষা জালিয়াতিতে এমপি বুবলি বহিষ্কার

জালিয়াতির মাধ্যমে বিএ পরীক্ষায় অংশ নেয়া সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলির সব পরীক্ষা বাতিলসহ তাকে পরীক্ষা থেকে বহিস্কার করা হয়েছে।

নরসিংদী সরকারি কলেজে নিজে পরীক্ষা না দিয়ে ৮টি পরীক্ষায় তার পক্ষে অংশ নেয় প্রক্সি পরীক্ষার্থীরা। বিএ শেষ পরীক্ষা দিতে গিয়ে হলে হাতেনাতে ধরা পড়েন এশা নামের এক শিক্ষার্থী। তখন তাকে পরীক্ষা হল থেকে বের করে দেয়া হয়।

একই সঙ্গে জালিয়াতির বিষয়টি অনুসন্ধানে কলেজের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। উচ্চশিক্ষার সার্টিফিকেট লাভের আশায় প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নেন এমপি তামান্না নুসরাত বুবলী। গণমাধ্যমে বিষেয়টি প্রচারিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর