হাইকোর্টে ৯ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৯ জন নতুন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য তাঁদের নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। আজ আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- পিআরএলভোগরত জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলাম, পিআরএলভোগরত জেলা ও দায়রা জজ শাহেদ নূরউদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ জজ-৫ ড. মো. আখতারুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদ হাসান তালুকদার, সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইবাদত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার, সুপ্রিম কোর্টের আইনজীবী একেএম জহিরুল হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

নতুন বিচারপতিদের মধ্যে মধ্যে চারজন বিচারক, তিনজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও দুজন সুপ্রিম কোর্টের আইনজীবী বলে জানা গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর