জামালপুরের মেলান্দহে গলায় ফাঁস দিয়ে রহমত উল্লাহ(৪০) নামে এক কাঠ মিস্ত্রি আত্মহত্যা করেছেন।
রবিবার সকালে জামালপুর সদরের চরচন্দ্রা গ্রামের জনশূন্য এলাকার গামারিয়া গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
সে উপজেলার ঝাউকুড়া ইউনিয়নের টগারচর উত্তর পাড়া গ্রামের আয়জল মিয়ার ছেলে।
এলাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে , একাধিক বিয়ে করায় পারিবারিক কলহ বাঁধে রহমত উল্লাহ’র সংসারে এবং তার বিরুদ্ধে কোর্টে মামলা হয়। আজ রবিবার কোর্টে মামলার হাজিরার তারিখ ছিল। এরই জের ধরে জামালপুর সদরের চরচন্দ্রা গ্রামের জনশূন্য এলাকার গামারিয়া গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,জামালপুর সদর থানার এলাকা হওয়ায় আমরা কোন ব্যবস্থা নিতে পারছিনা।
বার্তাবাজার/কে.জে.পি