চুয়াডাঙ্গায় কদর বেড়েছে আখের রসের

শীতের আগমনী বার্তা চলে এসেছ গ্রামীন জনপদে। তবুও যেন দিনের রোদ্র তাপ অসহনীয়। গরমের দিনে বা ক্লান্তি মেটাতে আখের রসের বিপুল জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। প্রথমে আখের গায়ের ময়লা বা ছাল পরিষ্কার করে পানিতে ধুয়ে নিতে হয়। তারপর আখ মাড়াইকরণ যন্ত্র চালু করে আখ যন্ত্রের মাঝে দিতে হয়। এতে যন্ত্রের ৩টি রোলারের চাপে আখ পিষ্ট হয় এবং রস আলাদা হয়ে যায়, তখন এ রস সংগ্রহ করা হয়। গ্লাসে রস ছেঁকে বরফসহ অথবা শুধু রস পরিবেশিত হয়।

চুয়াডাঙ্গা জেলা শহরসহ দামুড়হুদা উপজেলার এই ছোট্ট শহরে বিকেল হলে আখ মাড়ানো মেশিনের সামনে ক্রেতাদের ভিড় দেখা যায়। ক্রেতাদের সরবতের চাহিদা মেটাতে এবং শরীরের ক্লান্তি দুর করতে তাদের প্রথম পছন্দ এই আখের রস। তৃষ্ণা নিবারণে আখের রসের কোন বিকল্প নাই। উপজেলার বাজারের বিভিন্ন মোড়ে মোড়ে চালু হয়েছে আখের রস মাড়ানো মেশিন। প্রতিদিন দুপুরের পর থেকে শুরু হয় আখের রস মাড়ানো। বিকেল হবার সাথে সাথে শুরু হয় আখের রস বিক্রি।

জেলার দামুড়হুদা বাসস্ট্রান্ডে রস বিক্রি করেন জিনারুল। জানতে চাইলে তিনি বলেন, দুপুরের পর থেকে রস বিক্রি শুরু হয় এবং আসরের পর থেকে মাগরিবের আগে পর্যন্ত বেশি বিক্রি হয়। যেদিন রোদ ও গরমের ভাগ বেশি থাকে সেদিন বিক্রি একটু বেশি হয়। যারা বাজারে ব্যবসা করেন তারা দুই থেকে পাঁচ গ্লাস রস নেন। আবার অনেকে সরবত না বানিয়ে আমার কাছ থেকে আখের রস নিয়ে যান বলে জানান তিনি।

নুরুজ্জামান নামের এক ক্রেতা রস কিনতে এসেছিলেন। তিনি বলেন, সামনে শীত আসছে তবুও রোদ্র তাপ এখন। তাই শরবত পান করছি। কারণ এটা শরীরের ক্লান্তি দুর করার সাথে সাথে শরীরের জন্য বেশ উপকারী।

মেডিকেল সায়েন্স বলছে, এক গ্লাস আখের রস পান করার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে ঢোকে কার্বোহাইড্রেটস, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম, সোডিয়াম। এছাড়াও আখের রস শরীরের একাধিক সমস্যা দূর করতে সাহায্য করে।

জনপ্রিয় গুগল সার্চে আখের রসের বিভিন্ন উপকারিতা খুঁজতে গিয়ে দেখা যায়, আখের রস পানে বেশকিছু উপকারিতা আছে। যেমন- মূত্রনালীতে ইনফেকশন হলে তা কমাতে সাহায্য করে। কিডনিতে স্টোন (পাথর) হওয়ার সম্ভাবনাও কমে যায়। কিডনি সুস্থ থাকে। লিভারের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। জন্ডিস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। ভালো এনার্জি ড্রিঙ্ক হিসেবেও কাজ করে। কারণ এর মধ্যে থাকে কারুহাইড্রেটস, প্রোটিন, আয়রন, পটাসিয়াম। শুষ্ক আবহাওয়া থেকে বাঁচতে ও ক্লান্তি দূর করতে সাহায্য করে। আখের রস পান করলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর