পাক সেনাদের গুলিতে ভারতীয় দুই সেনা নিহত

জম্মু-কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় দুই সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে বলে জানায় ভারতীয় পুলিশ।

রবিবার কুপওয়ারার তানঘার সীমান্তে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে ভারতীয় সীমান্তের দুটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। যুদ্ধবিরতি উপেক্ষা করে নিয়ন্ত্রণ রেখায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পাক সেনারা হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের মাত্রা বাড়িয়েছে বলেও দাবি তাদের। গত সপ্তাহে বারামুল্লা ও রাজৌরি সীমান্তে পাকিস্তানের আলাদা বন্দুক হামলায় দুই ভারতীয় সেনা নিহত হয় বলে জানায় ভারতীয় গণমাধ্যম।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর