তুরস্ক বাচ্চাদের মতো, শুধু মারামারি করে: ট্রাম্প

তুরস্ক বাচ্চাদের মতো। কুর্দিদের সাথে শুধু মারামারি আর ঝগড়া করছে বলে মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০১৯ সালের ৯ অক্টোবর তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক।

মঙ্গলবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-কে তুরস্কে পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকের পর পেন্স জানান, যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তুরস্ক। তবে সেটা মাত্র পাঁচদিনের জন্য।

যুদ্ধবিরতির প্রশংসা করে ট্রাম্প বলেন, আমি যা করেছি তা দরকার ছিলো। আমি বলছি তারা কিছুক্ষণের জন্য বাচ্চাদের মত ঝগড়া করবে, মারামারি করবে। সেটা সত্যিই ভয়াবহ ছিলো।

এখন পর্যন্ত ৫০০ জনেরও বেশি নিহতের কথা জানা গেছে। তাদের মধ্যে অনেক বেসামরিকও ছিলো। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে এখন পর্যন্ত ৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর