নিখোঁজের ৩ দিন পর কুড়িগ্রামে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) রাতে রৌমারী উপজেলার উত্তর খাউরিয়া সুখের চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কাঁশবনের পাশে স্কুলছাত্রী মমতাজের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত মমতাজ পাখিউড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলো। বুধবার স্কুলের জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে।
একপর্যায়ে তাকে না পেয়ে শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা সিরাজুল ইসলাম।
বার্তাবাজার/কে.জে.পি