বগুড়ায় সড়ক দূর্ঘটনায় সেনা কর্পোরাল নিহত

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় রবিউল ইসলাম (৪০) নামের সেনাবাহিনীর এক কর্পোরাল নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) রাত ৮ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার চান্দাইকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম রাজবাড়ি জেলা সদরের ভাটকি গ্রামের আব্দুল হামিদ খানের ছেলে। তিনি সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটের সদস্য এবং বগুড়ার মাঝিড়া সেনানিবাস শাখা ডিজিএফআইএ কর্মরত ছিলেন।

জানা যায়, শনিবার গ্রামের বাড়িতে ছুটি কাটিয়ে মোটরসাইকেল যোগে বগুড়ায় কর্মস্থলে ফেরার পথে রাত ৮টার দিকে চান্দাইকোনা বগুড়া বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন মোটরসাইকেলসহ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান । এতে ঘটনাস্থলেই মারা যান রবিউল ইসলাম। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।

এব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, অজ্ঞাত যানবাহনটি বাস না ট্রাক তা জানা যায়নি।নিহতের মরদেহ উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর