বিআরটিসি’র বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত-৮

শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার সমতকুড় নামকস্থানে সিলেট-সরিষাবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন যাত্রী আতহ হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে সরিষাবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি’র (ঢাকা মেট্রো ব- ১৫-১৪৭৯) বাসটি ধনবাড়ীর সমতকুড় নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসটির ১৫ জন যাত্রীর ৮ জন মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মধুপুর ও ধনবাড়ীর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

উল্লেখ্য, একই রোডে ২ দিন আগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিনিময় বাস একইভাবে চেরাভাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে খাদে পরে ২৫ জন আহত হয়েছিলেন।

ধনবাড়ী থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মজিবর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর