আরশোলা রাস্তায় সিগারেট নিয়ে ঘুরছে, এমন দৃশ্য কি কখনও দেখেছেন? সম্প্রতি সিগারেট মুখে নিয়ে আরশোলার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বিশ্বের অধিকাংশ জায়গাতেই প্রকাশ্যে ধূমপান অপরাধ। তা সত্ত্বেও অনেক দেশেই ঠোঁটে সিগারেট গুঁজে মানুষজনকে চলাফেরা করতে দেখা যায়।
টম ক্রেচমার নামের নিউইয়র্কের এক ব্যক্তি বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডল থেকে আপলোড করেছেন একটি ভিডিও। ভিডিওটি ম্যানহাটনের সাবওয়ে স্টেশনের বাইরের অংশের। এই জায়গা থেকে ওয়াল ও সেন্ট্রাল পার্কও বেশি দূরে নয়। সেখানে দেখা যাচ্ছে, স্ল্যাবের ওপর পড়ে রয়েছে সিগারেটের টুকরো।
সেই সিগারেটের টুকরো মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটি আরশোলা! ভিডিওটি আপলোড করার একদিনের মধ্যে প্রায় ২১ লক্ষ ইউজার দেখে ফেলেছেন।
Tired: pizza rat
Wired: cigarette cockroach pic.twitter.com/HPxBLkWstX— Tom Kretchmar (@tkretchmar) October 18, 2019
বার্তাবাজার/কেএ