গোপালগঞ্জে অনূর্ধ্ব -১৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গোপালগঞ্জে শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে স্বাগতিক গোপালগঞ্জ জেলা অনূর্ধ্ব -১৭ বনাম সাতক্ষীরা জেলা অনুর্ধ-১৭ -এর মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জে. কে পলিমার গ্রুপের পৃষ্ঠপোষকতায় শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৪ টায় এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথম অংশে গোলশূন্য থাকে। বিরতির পরে সাতক্ষীরা জেলা অনুর্ধ -১৭ গোপালগঞ্জ জেলা অনুর্ধ-১৭ কে ১–০ গোলে পরাজিত করে জয়লাভ করে। পরে আমন্ত্রিত অতিথিগণ বিজয়ীদলকে পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইলিয়াছ হোসেন, গোপালগঞ্জে সদ্য যোগদানকৃত জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল মান্নান মানি, জে. কে পলিমার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কামরুজ্জামান সিকদার কামাল, সাতক্ষীরা জেলার সাবেক ফুটবলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সহ অসংখ্য ফুটবলপ্রেমীরা। প্রীতি ফুটবল ম্যাচে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সাফিক আহমেদ ডিটু, তাকে সহযোগিতা করেন সিনিয়র রেফারি আহম্মেদ আলী খান, নিরিপেন বিশ্বাস নাসিবুর-রহমান নাছিম।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর