শেরপুর জেলা পুলিশের আয়োজনে শান্তি সমাবেশ

“সন্ত্রাসের বিরুদ্ধে স্নেহ-মাদকের বিরুদ্ধে মমতা-জঙ্গীবাদের বিরুদ্ধে জনার্দন” এই শ্লোগানকে সামনে রেখে ১৯ অক্টোবর শনিবার সকাল ১১টায় শেরপুর জেলা পুলিশের আয়োজনে ও কমিউনিটি পুলিশিং এর সহযোগিতায় শেরপুর পুলিশ লাইন্স মাঠে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর জেলা সদর, নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহণে শান্তি সমাবেশে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ এর ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আক্কাছ উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। পরে তিনি প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি মোঃ আক্কাছ উদ্দিন ভূঁইয়ার হাতে জেলা পুলিশের পক্ষ থেকে এক শুভেচ্ছা স্মারক তুলে দেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি ও নব-নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ আতিউর রহমান মিতুল, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমীর প্রধান শিক্ষক মোঃ রেজোয়ান, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক আলহাজ্ব ফকরুল মজিদ খোকন, নালিতাবাড়ী উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ডাঃ মোঃ বিল্লাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান আকন্দ, পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থী সুমাইয়া শারমিন।

এ সময় শান্তি সমাবেশে প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি মোঃ আক্কাছ উদ্দিন ভূঁইয়াসহ অন্যান্য অতিথিগণ বক্তব্য বলেন, বিগত বছর গুলিতে শেরপুর সদরসহ পাঁচ উপজেলায় মাদক, বাল্যবিবাহ, জঙ্গীবাদসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড যেভাবে বিস্তার লাভ করেছিল তা সবার সহযোগিতায় হ্রাস পেয়েছে। এখন শেরপুর জেলায় মাদক অনেকটাই শূন্যের কোঠায় এসে গেছে। বর্তমানে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে কমিউনিটি পুলিশিং এর পাশাপাশি ধর্মীয় শিক্ষক, মসজিদের ইমাম এবং আগামী দিনের ভবিষ্যত শিক্ষার্থীদের সুন্দর সমাজ গড়তে বাল্যবিবাহ ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে এগিয়ে আসতে হবে। বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি মোঃ আক্কাছ উদ্দিন ভূঁইয়া উপস্থিত শিক্ষক ইমাম ও শিক্ষার্থীদের এক শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেঃ আমিনুল ইসলাম, নালিতাবাড়ী সার্কেল মোঃ জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা ডিবি (ওসি) মোঃ মোখলেছুর রহমান, ডিআইও-১ মোঃ আবুল বাশার মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বছির আহম্মেদ বাদল, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদারসহ জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর