চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন নিমতলা এলাকার একটি বাসা থেকে বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) সকালে স্থানীয় বুচুইক্যা কলোনির ওই বাসা থেকে তাদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মো. আরিফ (৩২) এবং তার মেয়ে বিবি ফাতেমা (৪)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, স্থানীয় এলাকাবাসী থানায় খবর দিলে নিমতলা এলাকার বুচুইক্যা কলোনির ৩ তলা একটি ভবনের নিচ তলায় আরিফ ও তার মেয়ে ফাতেমার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। উক্ত বাসায় আরিফ পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন। এমন নৃশংস হত্যাকান্ডের মূল কারণ বা উদ্দেশ্য কি এবং কে এই হত্যাকান্ড ঘটিয়েছে তার কিছুই এখনো জানা যায়নি। তাদের দুজনের গলাই ছুরির আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার লক্ষ্যে সিআইডির টিম এসেছে এবং তারা ঘটনা তদন্তে কাজ করছেন।
বার্তাবাজার/ডব্লিওএস