ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হাজী আরশাদ আলী দাখিল মাদ্রাসায় মাদকবিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এ আয়োজন করা হয়।
মাদ্রাসার সুপার মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিসা সুলতানা। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আজিজুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব, হাসান তৌহিদ, জোড়াদহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, সিও সংস্থার প্রধান নির্বাহী পরিচালক সামছুল আলম, এস/আই শেখ আনোয়ার হোসেন, জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ। সভায় মাদ্রাসার ছাত্র ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ডব্লিওএস