কক্সবাজার থেকে মালয়েশিয়াগামী ছয় রোহিঙ্গা নারী- পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) সকালে জেলার টেকনাফ উপজেলার লম্বরী ঘাট এলাকা থেকে স্থানীয় কমিউনিটি পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। তারা সবাই উখিয়ার কুতুপালং ক্যাম্প ছেড়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাচ্ছিল।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রাকিবুল ইসলাম জানিয়েছেন, শনিবার সকালে লম্বরী এলাকা থেকে অবৈধভাবে সমদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় সদর ইউনিয়নের কমিউনিটি পুলিশের সদস্যরা চারজন নারী ও দুজন রোহিঙ্গা পুরুষকে উদ্ধার করেন। পরে তাদের কুতুপালং ক্যাম্প কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস